সব
facebook apsnews24.com
ত্রাণ দিবে বলে অতিরিক্ত টাকা আদায়, ৬ প্রতারক কারাগারে - APSNews24.Com

ত্রাণ দিবে বলে অতিরিক্ত টাকা আদায়, ৬ প্রতারক কারাগারে

ত্রাণ দিবে বলে অতিরিক্ত টাকা আদায়, ৬ প্রতারক কারাগারে

এপিএস নিউজ ডেস্ক

কর্মহীন মানুষদের ত্রাণ দেয়ার আশ্বাস দিয়ে টাকা আদায়ের সময় রাজধানীর বাড্ডা এলাকার দক্ষিণ আনন্দনগর থেকে গত ১৬ এপ্রিল একটি প্রতারক চক্রের ছয় সদস্যকে হাতেনাতে গেফতরা করা হয়। শনিবার (১৮ এপ্রিল) তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৮ এপ্রিল) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে বাড্ডা থানার পুলিশ। এই ঘটনায় বাড্ডা থানায় করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাড্ডা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মো. মনির হোসেন (৫২), কাউসার আহাম্মেদ (২৩), মো. রমজান হোসেন (২৫), সোবহান ফকির (২৯), মো. সজিব (২০) ও মো. জসিম (২৬)।

এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৫০০ টাকাসহ ১১৫ জনের নামের তালিকার একটি খাতা, ছবি ও ভোটার আইডি কার্ড উদ্ধার হয়। এরপর তাদের নামে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়। সূত্রঃ জাগো নিউজ২৪.কম

এপিএস/এমিসটি

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

ইউএনও মৌসুমী জেরীন কান্তার নেতৃত্বে মোবাইল  কোর্টে মাস্ক না পরায় জরিমানা

ইউএনও মৌসুমী জেরীন কান্তার নেতৃত্বে মোবাইল কোর্টে মাস্ক না পরায় জরিমানা

সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে কৃষকের নিজঘরে গলা কাটা লাশ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে কৃষকের নিজঘরে গলা কাটা লাশ উদ্ধার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ