সব
facebook apsnews24.com
ডালবুগঞ্জ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী'র কর্মী সমর্থকদের উপর হামলা, আহত ৩ - APSNews24.Com

ডালবুগঞ্জ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী’র কর্মী সমর্থকদের উপর হামলা, আহত ৩

ডালবুগঞ্জ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী’র কর্মী সমর্থকদের উপর হামলা, আহত ৩

কলাপাড়া উপজেলা প্রতিনিধি

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর মহিপুর থানাধীন ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। এই নির্বাচন কে সামনে রেখে প্রতি নিয়তই ঘটছে হামলা ও সংঘর্ষের ঘটনা।

প্রচারণা চালানোর সময় আজ নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থীর ৩ কর্মী আহত ও একটি মটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায় আজ মঙ্গলবার বেলা ১২ টার সময় স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের ৫ জন কর্মী ইউনিয়নের বরকোতিয়া গ্রামে প্রচার -প্রচারণা চালাচ্ছিল হঠাৎ মটর সাইকেল যোগে ১০ থেকে ১২ জন বহিরাগত নৌকার সমর্থক এসে তাদের প্রচারণায় বাধা প্রদান করে হামলা চালায়।

এতে আনারস সমর্থক রাকিবুল, আল আমিন ও রুবেল আহত হয়।

পরবর্তীতে স্থানীয়দের ধাওয়ায় হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ সিকদার বলেন নিশ্চিত পরাজয় জেনে নৌকা মার্কার প্রার্থী বহিরাগত সন্ত্রাসী দের ভাড়া করে এনে প্রতিনিয়তই এরকম হামলা চালাচ্ছে আমার এবং অন্য সকল প্রার্থীদের কর্মী সমর্থকদের উপরে।

ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহিপুর থানার অফিসার ইনচার্জ মো:মনিরুজ্জামান।

উল্লেখ্য গত ২ দিন আগে ইউনিয়নের বরকোতিয়া গ্রামের গ্রাম পুলিশ ও নৌকা সমর্থক আবু সালেহ চৌকিদার কর্তৃক স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতিকের কর্মীদের কাছ থেকে পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

  • 54
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ