সব
facebook apsnews24.com
শালিস বৈঠকে মারধর দুইদিন পরে মৃত্যু - APSNews24.Com

শালিস বৈঠকে মারধর দুইদিন পরে মৃত্যু

শালিস বৈঠকে মারধর দুইদিন পরে মৃত্যু

অনলাইন ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামে সালিশ বৈঠকে মারধর করার দুই দিন পর ইমরান হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন খবরের সত্যতা স্বীকার করে জানান গত শনিবার পাকা গ্রামের এক শিশু অপহরণ কে কেন্দ্র করে ওই গ্রামে সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইমরানের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়।

লাঠির আঘাতে ইমরান গুরুতর আহত হয়ে প্রথমে ঝিনাইদহ ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু ঘটে। এ ঘটনায় আগেই ৩ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করা হয়। গ্রামবাসী জানিয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘোড়শাল ইউনিয়নে আওয়ামী লীগের সিদ্দিক ও চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে ইমরানকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ