সব
facebook apsnews24.com
থমথমে মিয়ানমারের রাস্তায় রাস্তায় ট্যাংক - APSNews24.Com

থমথমে মিয়ানমারের রাস্তায় রাস্তায় ট্যাংক

থমথমে মিয়ানমারের রাস্তায় রাস্তায় ট্যাংক

ইন্টারনেট পুরোপুরি বন্ধ। মোড়ে মোড়ে সেনাদের টহল। নাগরিকদের ভয় দেখাতে ট্যাংক, সাঁজোয়া যানের বহর ছুটছে এদিক থেকে সেদিক। সেনাবিরোধী আন্দোলনের নবম দিন এসে মিয়ানমারে এমন পরিস্থিতি দেখা গেছে।

বিবিসি, রয়টার্স জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের কাচিন প্রদেশের একটি বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়েছে। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনী মানুষের বিরুদ্ধে যেন ‘যুদ্ধ ঘোষণা’ করেছে।

সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর মিয়ানমারের সাধারণ মানুষ প্রায় প্রতিদিন মিছিল করছে।

বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী নির্বাচিত নেতা অং সান সু চি-র মুক্তি ও গণতন্ত্র পুনর্বহালের দাবি করছেন।

মিয়ানমারের নির্বাচনে কারচুপির প্রমাণবিহীন দাবি করে সামরিক বাহিনী সম্প্রতি ক্ষমতা দখল করে এবং দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। সু চি-সহ বেসামরিক রাজনৈতিক নেতাদের বন্দী করা হয়।

সামরিক বাহিনীর প্রধান মিন অং লাইং এখন দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস নামের একটি পর্যবেক্ষক গোষ্ঠীর ভাষ্য, মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই রাত্রিকালীন অভিযানে গ্রেপ্তার হন।

গতকাল রবিবার দেশটির সেনাবাহিনী জানায়, সাতজন বিরোধী প্রচারকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা খ্যাতিমান বলে বিবিসি জানিয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, সাধারণ লোকজন দল বেঁধে রাতের বেলায় হাঁড়ি-পাতিল, থালাবাসন নিয়ে সড়কে অবস্থান করছেন। নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করতে এলে তারা এগুলো পিটিয়ে সবাইকে সতর্ক করছেন।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ