সব
facebook apsnews24.com
উদগ্রীব নয়ন - APSNews24.Com

উদগ্রীব নয়ন

উদগ্রীব নয়ন

জীবনের সাতাশ ফাগুন নিয়ে গেছে ভিন্ন ভূগোল
ভিন্ন স্রোতে মাঝি ধরেছে হাল সবটা সকাল।
আপন গোপন গহনে তিমিরের বিনাশী শিখা
যেদিকেই ভীড়ে তরী সেদিকেই পৃথিবী পোড়ে।

তীক্ষ্ণ আঁখির টানে যদি ভালোবাসা নাহি জাগে
তবে কেন মাটির শরীর এসেছিলো মাটির কাছে
পাতার আড়ালে রেখেছিলো হাত ফুল থেকে ফুলে?
স্বস্তির মগ্নতা চেয়ে প্রেমার্দ বুক আজো পোড়ে উত্তাপে
আজো চিতার অনলে উদগ্রীব নয়ন দ্যাখে শুধু ভিন্ন গগন।

বৈধ প্রেমের বাঁধন ভুলেছে নারী এখন
নারী শুধু চায় আদ্র রজনীর যৌন গুঞ্জন।
যদি তাই চাওয়া হবে তবে কেন এসেছো রুক্ষ ফাগুনে
তবে কী লাভ আজ উর্বশী হয়ে সেজে?
খোঁপায় গোলাপ গেঁথে বেশ্যাও তো পার্কে হাঁটে।

জন্মের ক্লেদে ভেসে যাওয়া জননী
উৎকণ্ঠার ধ্বনিতে ডাকে মিছিলের পথে
আমি কি আর পারি তার সবটুকু দিতে!
সুর্যহীন, জোৎস্নাহীন, কালো ম্লান অন্ধকারে।

—নাদিম সিদ্দিকী দর্শন বিভাগ নেত্রকোনা সরকারি কলেজ

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

বসন্ত

বসন্ত

কবিতা “কৃত্তিম ভালোবাসা”

কবিতা “কৃত্তিম ভালোবাসা”

উদগ্রীব নয়ন

উদগ্রীব নয়ন

“ফাগুন দিবস”

“ফাগুন দিবস”

কবিতা”খাবার”

কবিতা”খাবার”

সততার ফল

সততার ফল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ