সব
facebook apsnews24.com
ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র আ.লীগের বন্যা - APSNews24.Com

ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র আ.লীগের বন্যা

ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র আ.লীগের বন্যা

প্রথমবারের মতো নারী মেয়র পেল ঠাকুরগাঁও পৌরবাসী। চতুর্থ দফার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা জিলহাস উদ্দিন আঞ্জুমান আরার বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আঞ্জুমান আরা ২৬ হাজার ৫০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৩৩৩ ভোট।

আজ সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনেরসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২টি ওয়ার্ডের ২১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।

মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।

ঠাকুরগাঁও পৌরসভার প্রথম এ নারী মেয়র এক সময় সাংবাদিকতাও করেছেন। তিনি ঢাকাটাইমসের ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কাজ করেছেন

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ