মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের টঙ্গেরপাড় নামক স্থানে গাছের সাথে ধাক্কায় খেয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
স্থানীয় যুবলীগ নেতা খালেদ রেজা বাবুল জানান, শুক্রবার সকালে রামজীবন ইউনিয়নের হাতিয়া চৌরাস্তা সংলগ্ন টঙ্গের মোড় নামক স্থানে বালার ছিড়া হতে মোটরসাইকেল নিয়ে গাইবান্ধা যাওয়ার পথে কাঠমিস্ত্রী মতিয়ার রহমান (৩২) শিমুল গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে দেখেন ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে। মতিয়ার ওই ইউনিয়নের মৃত মন্নু মিয়ার ছেলে। মতিয়ারের ১ জন মেয়ে সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


