সব
facebook apsnews24.com
বরিশালে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত-১৩ - APSNews24.Com

বরিশালে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত-১৩

বরিশালে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত-১৩

তালহা জাহিদঃ বরিশালে ক্রিকেট খেলা নিয়ে হামলা-সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। আহত ১০ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, শনিবার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে মুক্তিযোদ্ধা ২৪ টিম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের সাথে পাশ্ববর্তী উপজেলা কোটালীপড়ার মাছবাড়ি তরুন সংঘের সাথে খেলা চলছিল। খেলার শেষ প্রান্তে আয়োজক কমিটির সভাপতি জয়রামপট্টি গ্রামের পলাশ দাড়িয়া খেলায় ভুল সিদ্ধান্ত দেয়ায় কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের খেলোয়ারদের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায় আয়োজক কমিটির সভাপতি জয়রামপট্টি গ্রামের পলাশ দাড়িয়ার নেতৃত্বে শামিম দাড়িয়া, রাসেল দাড়িয়া ও শাহিন দাড়িয়াসহ ২০/৩০ জন মিলে বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের খেলোয়ার ও সমর্থকদের উপর এলোপাথারি হামলা চালালে সোহাগ মিয়া (৩০), নয়ন তালুকদার (৩০), শরিফুল মিয়া (২৪), রাজিব মিয়া (২০), পারভেজ মিয়া (২৪), সজিব মিয়া (২৪), এমদাদুল হক খান (৩৪), শহিদুল মোল্লা (৩২), জামাল মিয়া (৩২), আশ্রাফুল মিয়া (২০), সহ ১৩ জন আহত হয়। এদের মধ্যে ১০ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ