সব
facebook apsnews24.com
শ্রীপুরে কেমিক্যাল কারখানার ধ্বংসস্তূপে মিলল আরও ২ লাশ - APSNews24.Com

শ্রীপুরে কেমিক্যাল কারখানার ধ্বংসস্তূপে মিলল আরও ২ লাশ

শ্রীপুরে কেমিক্যাল কারখানার ধ্বংসস্তূপে মিলল আরও ২ লাশ

গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামের এএসএম কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টের ধ্বংসস্তূপ থেকে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে ওই কেমিক্যাল কারখানায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

শনিবার সকালে এই দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠিয়েছে শ্রীপুর থানা-পুলিশ।

আগুনে পুড়ে মারা যাওয়া উদ্ধারকৃত দুইজন হলেন- টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আওয়ালপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে আশরাফুল ইসলাম (৫০) ও কুমিল্লা জেলার দাউদকান্দির থানার তুলাতুলি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাসির উদ্দিন (৩৯)।

এর আগে ওই কারখানার শ্রমিক শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের তাইজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রউফ বলেন, আশরাফুল মেকানিক্যাল ফিডার ও নাসির অপারেটর পদে কর্মরত ছিল। এর আগে এই কারখানা থেকে আলমগীর হোসেন নামের আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছিল।

অগ্নিকাণ্ডের পর থেকেই উভয়েই নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় কারখানার পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফন কাফনের জন্য কিছু অর্থ সহায়তা দেয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী অন্যান্য পাওনা ও সহায়তা দেয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের তালিকা অনুযায়ী আর কেউ নিখোঁজ নেই।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, আগুনে নিহত কারখানা শ্রমিকদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে কারখানা কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহত আলমগীরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ