সব
facebook apsnews24.com
২৯৬ রানে শেষ বাংলাদেশ - APSNews24.Com

২৯৬ রানে শেষ বাংলাদেশ

২৯৬ রানে শেষ বাংলাদেশ

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৯৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের থেকে তারা ১১৩ রানে পিছিয়ে।

টপঅর্ডারের ব্যর্থতার পর ইনিংসের সপ্তম উইকেটের জুটিতে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ ২৫৫ বলে ১২৬ রানের জুটি গড়ে বিপদ সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু সফরকারী বোলারদের তোপের মুখে জুটি আর বড় করতে পারেননি তারা।

রাকিম কর্নওয়াল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন।

কর্নওয়ালের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দেয়ার সময় লিটন ছিলেন ৭১ রানে। তিনি ফেরার পর এসেই আউট হন নাঈম (০)। তাকেও ফেরান কর্নওয়াল। শেষ আশা মেহেদী হাসান মিরাজকে আউট করেন গ্যাব্রিয়েল। ১৪০ বলে ৫৭ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান।

বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার কথা ২৯০ রানে। শেষ জুটিতে মিডউইকেটে দেয়া তাইজুল ইসলামের শিশুতোষ ক্যাচ ফেলেন ব্রাথওয়েট!

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ রানে অলআউট হওয়ার পর শুক্রবার ১০৫ রান তুলতে ৪ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের (২৭) সঙ্গে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিঠুন (৬)।

শনিবার সকালে মিঠুন ১৫ রান করে পথ ধরেন। দীর্ঘদেহী রাকিম কর্নওয়ালকে ডিফেন্স করতে গিয়ে শর্টে ক্যাচ দেন। ছয় নম্বরে নামা মিঠুন ৮৬ বলে ২ চারে এই রান করেন।

মুশফিক বিদায় নেন অর্ধশতকের পরপর। ব্যক্তিগত ৫৪ রানের মাথায় ওই কর্নওয়ালকে রিভার্স সুইপ খেলতে যান তিনি! ম্যাচের এই পরিস্থিতিতে চাপ কমাতে অমন একটি শট তার বিদায়ের কারণ। ১০৫ বল খেলে ধরা পড়েন মেয়ার্সের হাতে।

গতকাল বিপদের শুরু সৌম্য সরকারকে দিয়ে। প্রথম ওভারের ৪টি বল খেলে কোনো রান না করেই গ্যাব্রিয়েলের বলে কাইল মেয়ার্সকে ক্যাচ দেন।

তৃতীয় ওভারে পথ ধরেন শান্ত। প্রথম বলে গ্যাব্রিয়েলকে চার মারার পর দ্বিতীয় বলে বোনারের হাতে ক্যাচ দেন।

১৫তম ওভারে বিদায় নেন মুমিনুল হক। ৩৯ বলে ২১ রান করে কর্নওয়ালের বলে সিলভার হাতে ক্যাচ দেন। ঠিক পরের ওভারে পথ ধরেন তামিম ইকবাল। ৫২ বলে ৪৪ রান করা ওপেনার জোসেফের বলে কাটা পড়েন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ