সব
facebook apsnews24.com
বরগুনার বেতাগীতে জমি বিরোধের জের" ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর - APSNews24.Com

বরগুনার বেতাগীতে জমি বিরোধের জের” ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর

বরগুনার বেতাগীতে জমি বিরোধের জের” ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর

বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে গভীর রাতে মাদ্রাসা ভাঙচুর করে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতির অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি বেতাগী উপজেলার ৭নং শরিষামুড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে হাওলাদার বাড়ির সম্মুখে জামিয়াতুল আস আদ আল-ইসলামিয়া মাদ্রাসা বংলাদেশ মাদ্রাসাটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসা দিতে প্রায় 70 থেকে 75 জন শিক্ষার্থী কোরআন ও হাদিস সহ ইসলামী সকল শিক্ষা গ্রহণ করে এখন শিক্ষার্থীরা খুব সমস্যায় পড়ে গেছে।এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি ও পরিচালক ইসমাইল হোসাইন বেতাগী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। স্থানীয়রা জানান পূর্ব পরিকল্পিতভাবে যেখানে আল্লাহর এলেম শিখানো হয় সেই প্রতিষ্ঠান ভাঙচুর করেছে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় আমরা এর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। মাদ্রাসার পরিচালক বলেন তার পৈত্রিক ও রেকডিও সম্পত্তিতে মালিকানা থাকিয়া উক্ত মাদ্রাসাটি নির্মাণ করা হয়। সেখানে কোমলমতি শিশুদের এলেম শিখানো হয়। অএ এলাকার ইউনুছ হাওলাদার গংদের সাথে দীর্ঘদিনের জমির বিরোধ থাকায় কোন ভাবে ঘায়েল করতে না পেরে তাদের ধারা এ কাজ সম্ভব হয়েছে এবং ঐ কুচক্রী মহলটি মাদ্রাসাটি ভাঙচুর করে ডোবায় ফেলে দেয় ও মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়, এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তাতেও ক্ষান্ত হয়নি এবিষয় নিয়ে কোন বাড়াবাড়ি করলে প্রাননাশের হুমকি দেয় তারা । এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ