সব
facebook apsnews24.com
কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রীতি ক্রিকেট ম্যাচ - APSNews24.Com

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রীতি ক্রিকেট ম্যাচ

কলারোয়ায় ব্যাংকাস বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  প্রীতি ক্রিকেট ম্যাচ

আসাদুজ্জামান আসাদ কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধিঃ শুক্রবার সকাল ৯ টায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া ব্যাংকার্স ক্লাব বনাম কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে কোভিড-১৯ সচেতনতামূলক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় কলারোয়া হাইস্কুল মাঠে এই ম্যাচের উদ্বোধন করেন। কলারোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এড শেখ কামাল রেজা, উপস্তিত ছিলেন ও খেলাটি উপভোগ করেন ব্যাংকার সদরউদ্দিন, মিনিস্টার পার্কের ম্যানেজার মোঃ আশরাফুজ্জামান ইসলাম সোহাগ, এন,আর,বি,সি, ইসলামী ব্যাংক,ফাস্ট সিকিউরিটি ব্যাংক,সোনালী ব্যাংক ম্যানেজারসহ প্রেসক্লাব সভাপতি দীপক শেঠ, সহকারি অধ্যাপক রফিকুল ইসলামসহ অন্যন্য অতিথ বৃন্দ। প্রথমে টসে জয়লাভ করে ব্যাংকার্স ক্লাব ১৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ম্যানেজার মাহফুজ ৩২ ও নজরুল ২২ রান করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সুব্রত ২ ও মামুন ১,তরিকুল ১ টি করে উইকেট লাভ করেন। জবাবে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ৮৬ রানের লক্ষে ৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়,। দলের পক্ষে ডাঃ আরিফ ৫ টা ছয় ও ১ টি ৪ চারের সাহায্যে ৩৫ রান ও ল্যাব মামুন ২৮ রান সংগ্রহ করে জয়ে ভুমিকা রাখে। ফলে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮ উইকেটে জয়লাভ করে শিরোপা তুলে নেয়। ব্যাংকার্স ক্লাবের ইসলামী ব্যাংকের রবিউল ২ টি উইকেট লাভ করেন। এই খেলায় সেরা বোলার যৌথভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের মামুন ও ইসলামি ব্যাংকের রবিউল, সেরা ব্যাটসম্যান ডাঃ আরিফ এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার মোঃ মাহফুজ। আম্পায়ার এর দায়িত্ব পালন করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন ও মোঃ মিজানুর রহমান। স্কোরার ছিলেন মোঃ তানভীর। ধারাভাষ্য ছিলেন আঃ ওহাব মামুন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও মাষ্টার শেখ শাহাজাহান আলী শাহিন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ