সব
facebook apsnews24.com
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ভারতীয়সহ আটক ৫ - APSNews24.Com

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ভারতীয়সহ আটক ৫

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ভারতীয়সহ আটক ৫

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়ন সীমান্ত পিলার ৯৬৩/এমপি-এর কাছ থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে পাথরডুবি এলাকার আনুমানিক ২০০ গজ ভেতরে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে দু’জন ভারতীয় এবং বাকি তিনজন বাংলাদেশী নাগরিক বলে জানা যায়।

ভারতীয় নাগরিকরা হলেন ইস্ট দিল্লির গান্দিনগরের গিতা কলোনীর গুরুদুয়ারা এলাকার ইমরান মলিকের ছেলে ফিরোজ মলিক (২০)। তার ভারতীয় পরিচয়পত্র নম্বর-৩৫২৫৪৫৩৫৫৯৯০। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি বাগেরহাটে। তার বাবা ভারতে থাকেন। তিনি দাদার বাড়িতে বেড়াতে এসেছেন।

আরেক ভারতীয় নাগরিক সাউথ দিল্লির সারিতাভির মাদানপুর খাদের জেজে কলোনীর বাসিন্দা আমির আলীর ছেলে মো: ওয়াদুদ (৩০)। তার ভারতীয় পরিচয়পত্র নম্বর-৪৯৬৯৭৯৬০৪৯২২। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, ছোটবেলায় তার বাবা তাকে ভারতে রেখে এসেছেন। তিনি অসুস্থ বাবাকে দেখার জন্য বাংলাদেশে এসেছেন। তবে কোনো ঠিকানা বলতে পারেননি।

বাংলাদেশী নাগরিকরা হলেন মো: সোহেল (২৭), রিপন মিয়া (৩২) ও সোহেল (১৯)। সোহেল সুনামগঞ্জ জেলার পল্লবপুর গ্রামের আ: জলিলের ছেলে। রিপন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার টেয়রাটিলা গ্রামের মৃত আ: করিমের ছেলে ও সোহেল সুনামগঞ্জ থানার কদমতলী গ্রামের চঞ্চল হকের ছেলে। তারা সবাই নির্মাণশ্রমিক হিসেবে ভারতে গিয়েছিল বলে বিজিবিকে জানিয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল এস এম তৌহিদুল আলম পিএসসি জানান, আটক ভারতীয় ও বাংলাদেশী নাগরিকদের নামে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিয়ার রহমান আটক ব্যক্তিদের থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।

  • 14
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ