সব
facebook apsnews24.com
রূপগঞ্জে বেপোরোয়া মোটর সাইকেল এর ধাক্কায় এক পথচারী নিহত - APSNews24.Com

রূপগঞ্জে বেপোরোয়া মোটর সাইকেল এর ধাক্কায় এক পথচারী নিহত

রূপগঞ্জে বেপোরোয়া মোটর সাইকেল এর ধাক্কায় এক পথচারী নিহত

মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ থানা প্রতিনিধি

নারায়ণগঞ্জের বেপরোয়া ভাবে চালানো মটরসাইকেল চাপায় আদি রহমান (৫৫) নামের এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁনটেক্সটাইল-ছনপাড়া সড়ক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত আদি রহমান চৌধুরীপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল কলির ছোট ভাই নুর হোসেনের ছেলে ইনান (১৫) নিজ এলাকা সহ আশ-পাশের এলাকা গুলোতে বেশ কিছুদিন ধরে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালিয়ে আসছে। মোটরসাইকেল চালানোর জন্য তার লাইসেন্স ও নাই আর সে প্রতিনিয়ত হাইওয়েতে বেপরোয়া ভাবেই মোটরসাইকেল চালিয়ে আসছিল। বেপরোয়া গতিতে চালালে ও আওয়ামীলীগ নেতার ভাতিজা বলে স্থানীয়রা প্রতিবাদ করতে পারেনি। মঙ্গলবার আনুমানিক বিকেল ৫ টার দিকে চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁনটেক্সটাইল-ছনপাড়া সড়কে বেপরোয়া গতিতে চালাচ্ছিলো মোটরসাইকেল চালক ইনান।

এসময় নামাজ পড়ার উদ্দেশ্যে চৌধুরীপাড়া জামে মসজিদে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় ইনানের মটরসাইকেলের ধাক্কায় আদি রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মুমুর্ষ অবস্থায় কাঞ্চন পৌরসভার চরপাড়ায় অবস্থিত পি এইচ পি গ্রুপের আলহাজ্ব সুফি মোহাম্মদ দায়েমউদ্দিন হাসপাতালে নিয়ে যান পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ