সব
facebook apsnews24.com
মাংস বাজারে উড়ে এসে পড়ল শকুনটি - APSNews24.Com

মাংস বাজারে উড়ে এসে পড়ল শকুনটি

মাংস বাজারে উড়ে এসে পড়ল শকুনটি

মাদারীপুর শহরের পুরানবাজার থেকে সোমবার বিকেলে একটি দেশি প্রজাতির শকুন আটক করেছে স্থানীয়রা।

পরে বন বিভাগের লোকজন এসে শকুনটিকে নিয়ে যায় এবং মঙ্গলবার সকালে খুলনার বন্য প্রাণী রেসকিউ কেন্দ্রে শকুনটিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত বন কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পুরানবাজার মাংস বাজারে সোমবার বিকেলে একটি দেশি প্রজাতির শকুন উড়ে এসে পড়ে।

স্থানীয় লোকজন শকুনটিকে ধরে মুরগির খাঁচায় আটকে রেখে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে শকুনটিকে উদ্ধার করে অফিসে নিয়ে আসে।

মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার বলেন, শহরের পুরানবাজার মাংস বাজার থেকে বিকেলে একটি দেশি প্রজাতির শকুন আটক করে স্থানীয়রা। পরে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করে নিয়ে আসি।

শকুনটির বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক ও খুলনা বন বিভাগকে জানানো হয়। খুলনা থেকে একটি টিম মাদারীপুর আসলে মঙ্গলবার সকালে আমরা শকুনটিকে খুলনা বন বিভাগের লোকদের কাছে হস্তান্তর করেছি।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ