সব
facebook apsnews24.com
দৌলতপুরে বিষে পান বরজ নষ্ট, তদন্ততে গাফিলতির অভিযোগ - APSNews24.Com

দৌলতপুরে বিষে পান বরজ নষ্ট, তদন্ততে গাফিলতির অভিযোগ

দৌলতপুরে বিষে পান বরজ নষ্ট, তদন্ততে গাফিলতির অভিযোগ

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর পিপলস ডিগ্রী কলেজের পূর্ব পাশ্বে প্রায় ১০ দিন আগে ঘাস মরা বিষ প্রয়োগ করে রুবেল হোসেন পিতাঃ- তহির মালিথা সাং খাস মথুরাপুরের পান বরজ নষ্ট করে দেয় সন্দেহভাজন ১ বা একাধিক ব্যাক্তি।

পরবর্তীতে ৩১/০১/২০২১ এ রুবেল হোসাইন থানায় এসে সন্দেহভাজন ১ জনকে আসামী করে ১ টি অভিযোগ করেন দৌলতপুর থানায় এবং অভিযোগের তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয় খাস মথুরাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সন্জিত কুমার কে।

পরবর্তীতে এস আই সন্জিত কুমার তদন্তের কাজে গেলে থানায় অভিযোগকারী রুবেল হোসাইনের অভিযোগের মধ্যে উল্লখিত ও তার সন্দেহভাজন এবং পাশের পান বরজ থেকেই বিষ, বিষ স্প্রে করা মেশিনের মাথা এবং বিষ ভর্তি বোতল সেখান থেকে উদ্ধার করেন অভিযোগের তদন্ত কর্মকর্তা খাস মথুরাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সন্জিত কুমার।

এর দুইদিন পরই সন্দেহভাজন ব্যাক্তি মোঃ সাহাজুল ইসলাম (৪৫) পিতাঃ মৃত আরজেল এলাকার বিভিন্ন মানুষের কাছে ব্যাপারটি সালিশি মিমাংসায় দফারফা করার জন্য ঘুরে বেড়ায় এবং এই দফারফার মধ্যস্ততা করতে চান মথুরাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই সন্জিত কুমার। শুধু তাই নয় এস আই সন্জিত কুমার সন্দেহভাজন ব্যাক্তির পান বরজের মধ্যে থেকে ঘাস মরা বিষ ও স্প্রে করা মেশিনের মাথা পাই পায়ের ছাপ পাই এবং তথ্য প্রমান থাকা সত্যেও এখন পর্যন্ত নেই কোন পদক্ষেপ। মোঃ সাহাজুল ইসলাম স্থানীয় দালালের মাধ্যমে এস আই সন্জিত কুমারের কাছে ও প্রস্তাব দেন সালিসি দফারফা করার এবং এস আই সন্জিত কুমার তাতেও রাজিও হয়ে যান। এ দিয়েই শেষ নয় তদন্ত কর্মকর্তা ভুক্তভোগী পরিবারের এক সদস্যকে মোবাইল ফোনে বিষয়টি সালিসি মীমাংসায় দফারফা করার ও এক প্রকার প্রস্তাব করেন।

মথুরাপুরের মানুষের অর্থনীতির মুল চালিকা শক্তি পান ক্ষেত আর এই পান ক্ষেত নষ্ট করার অভিযোগ তদন্তে যদি হয় গাফিলতা তাহলে কৃষকের এই অর্থনৈতিক ক্ষতির দায় কে নেবে এমন মন্তব্য সুশীল সমাজের ও ক্ষতিগ্রস্ত পরিবারের।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ