সব
facebook apsnews24.com
ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার - APSNews24.Com

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার’ শীর্ষক পিএইচ ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদীয় ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্বাবধায়ক ও বিভাগের প্রফেসর ড. আকতার হোসেন।

সেমিনারে মূখ্য আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলাম এবং প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক আব্দুল জব্বার খান।

প্রবন্ধে অমুসলিম নাগরিকদের প্রকার, ইসলামী রাষ্ট্রে তাদের অধিকার, সমতা, স্বাধীনতা, নিরাপত্তা, কর আদায়ে সুবিধা প্রদান, সামাজিক সুবিচার ও অমুসলিমদের নিজস্ব পারিবারিক আইন তুলে ধরেছেন গবেষক।

সেমিনারে অন্যান্যদের মাঝে আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এয়াকুব আলী, একই বিভাগের প্রফেসর ড. শেখ এ বি এম জাকির হোসেন, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. গোলাম কিবরিয়া, প্রফেসর ড. ময়নুল হক, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ইবিতে লরেন্সের উপন্যাসে যৌনতার প্রাধান্য বিষয়ক সেমিনার

ইবিতে লরেন্সের উপন্যাসে যৌনতার প্রাধান্য বিষয়ক সেমিনার

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ