সব
facebook apsnews24.com
ময়মনসিংহের ত্রিশালের সাংসদ হাফেজ রুহুল আমিন মাদানী সভাপতি নির্বাচিত হলেন - APSNews24.Com

ময়মনসিংহের ত্রিশালের সাংসদ হাফেজ রুহুল আমিন মাদানী সভাপতি নির্বাচিত হলেন

ময়মনসিংহের ত্রিশালের সাংসদ হাফেজ রুহুল আমিন মাদানী সভাপতি নির্বাচিত হলেন

এনামুল হক, ময়মনসিংহ:-
বাংলাদেশ জাতীয় সংসদ ও সৌদি আরব জাতীয় সংসদের সংসদ-সদস্যগণের মধ্যে পারষ্পরিক সু-সম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান-প্রদান ছাড়াও রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ়করণের ক্ষেত্রে সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রীগ্রুপ।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অনুবিভাগ আইপিআর-১ শাখা সহকারী পরিচালক এ.জে.এম মুজাহিদ আল মঞ্জুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৩ ফেব্রুয়ারী বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রীগ্রুপ অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রীগ্রুপ-এ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ১৫২ ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফেজ মাওলনা রুহুল আমিন মাদানীকে।

১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ১৫১ ময়মনসিংহ-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন, ১২৫ ঝালকাঠি-১ আসনের জাতীয় সংসদ সদস্য বজলুল হক হারুন, ৩২ গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, ২৯২ চট্রগ্রাম-১৫ আসনের জাতীয় সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন, ২৯৬ কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ২৭৯ চট্রগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, ২১ রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য রাহ্গির আলমাহি এরশাদ, ৩১২ মহিলা আসন-১২ এর জাতীয় সংসদ সদস্য বেগম উম্মে ফাতেমা নাজমা বেগম, ও ৩২৫ মহিলা আসন-২৫ এর জাতীয় সংসদ সদস্য বেগম নার্গিস রহমান।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ