সব
facebook apsnews24.com
গৌরনদীতে অবেশেষে অবৈধ সম্পত্তি ভেঙে দিলেন প্রশাসন। - APSNews24.Com

গৌরনদীতে অবেশেষে অবৈধ সম্পত্তি ভেঙে দিলেন প্রশাসন।

গৌরনদীতে অবেশেষে অবৈধ সম্পত্তি ভেঙে দিলেন প্রশাসন।

গৌরনদী উপজেলার বার্থীতে সড়কের পাশে খাল দখল করে নির্মাণাধীন পাকা স্থাপনা উচ্ছেদ করেছে‌ প্রশাসন। সোমবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় নির্মাণাধীন এসব পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানায়, সরকারী খাল দখল করে ১৫টি পাকা দোকান ঘর নির্মাণের কাজ শুরু করায় চলতি বোরো মৌসুমে খালে পানির প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বার্থী এলাকার মোফাজ্জেল মোল্লা খালের একটি অংশ দখল করে দোকান ঘরগুলোর নির্মাণ কাজ শুরু করেন।

তিনি সরকারি খাল অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল। এর প্রেক্ষিতে দুপুরে দখলদারদের নির্মাণাধীন পাকা স্থাপনা ভেঙে সরকারি খাল দখল মুক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান প্রিন্স জানান, পর্যায়ক্রমে সরকারি খালগুলো মেপে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সচেতন নাগরিকরা জানান, দখলদারদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের দুর্বল অবস্থানের কারণে একের পর এক দখল হয়ে যাচ্ছে সরকারী সম্পত্তি। এক্ষেত্রে দখলের খবর পাওয়া মাত্রই দখলদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হলে সরকারী সম্পত্তি দখল অনেকটাই কমে আসবে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ