সব
facebook apsnews24.com
আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী - APSNews24.Com

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে এই সফরে আসছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে আব্দুল্লাহ শহীদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া এ সময় দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মাঝে একটি সমঝোতা স্মারক সই হওয়া কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় মালদ্বীপ। পররাষ্ট্রমন্ত্রীর সফরে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের একটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষ এ বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগে, ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মালদ্বীপ বাংলাদেশ থেকে পলিমাটি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ গত নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন এবং পলিমাটি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

৪৫০০০ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই

৪৫০০০ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ