তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে ৭ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় পূর্ব কেশবকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুজিব শতবর্ষ উপলক্ষে ওটরা কেশবকাঠী প্রিমিয়ার লিগের শর্টপিচ ক্রিকেট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নূর মোহাম্মদ সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজিরপুর বানারীপাড়া( বরিশাল ২) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান।
সেসময়ে বিশেষ অতিথি আর উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ওটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহদাত হোসেন, ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল আলম রুবেল, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক মৃধা, বিশিষ্ট সমাজসেবক মোঃ বাবুল হোসেন, ওটরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মহিউদ্দিন আকন, যুবলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম বাবু মুন্সি, যুবলীগ নেতা সামসুল ইসলাম মিঠু, ওটরা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ পলাশ মৃধা ‘সহ সকল ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও উপচে পড়া দর্শকবৃন্দ।
এসময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি’র বলে ব্যাট হাতে ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোঃ শাহে আলম।
অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন।


