সব
facebook apsnews24.com
১৬৬৫ সালে লকডাউন জারি ছিল এই গ্রামে! - APSNews24.Com

১৬৬৫ সালে লকডাউন জারি ছিল এই গ্রামে!

১৬৬৫ সালে লকডাউন জারি ছিল এই গ্রামে!

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০ কোটি ৬৩ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ২৩ লাখ ২০ হাজারের বেশি।

করোনাভাইরাসের কারণে লকডাউন, কোয়ারেন্টিন এবং আইসোলেশনে থাকার অর্থ ভালোভাবে বুঝেছে সাধারণ মানুষ। জানা গেছে, সাড়ে তিনশ বছর আগে ব্রিটেনের ছোট্ট একটি গ্রাম সারাবিশ্বের কাছে লকডাউনের অর্থ শিখিয়েছে।

প্লেগ রোগের সংক্রমণ থামাতে নিজেদের ঘরবন্দি করে ফেলেছিল পুরো গ্রামের মানুষ। বাইরের জগতের সঙ্গে রাতারাতিই যোগাযোগ প্রায় ছিন্ন করে ফেলেছিল তারা!

ব্রিটেনের ডার্বিশায়ারের গ্রাম ইয়াম। তবে তিনশ ৫৬ বছর আগের ওই ঘটনার পর থেকে গ্রাম বিশ্ব দরবারে হয়ে উঠেছে ‘প্লেগ গ্রাম’।

মহামারি জয় করে গ্রামটির মানুষ অনেক আগে থেকেই ভালো আছে। কিন্তু তিনশ ৫৬ বছর আগের সেই কাহিনীর জন্য গ্রামটি এখনো পর্যটকদেরও বিশেষ আকর্ষণের জায়গা হয়ে রয়েছে।

জানা গেছে, মহামারি শুরু হওয়ার বিষয়টি বুঝে ফেলার পর ইয়াম গ্রাম থেকে কেউ অন্য গ্রামে যেতেন না এবং আশেপাশের গ্রাম থেকে কাউকেই ইয়ামে ঢুকতে দেওয়া হতো না। গ্রামের বাসিন্দারা অবশ্য গ্রাম প্রধানের সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছিলেন। অক্ষরে অক্ষরে প্রধানের নির্দেশ পালন করতেন তারা।

শেষ পর্যন্ত দু’শ ৬০ জনের মৃত্যু হয়েছিল এই গ্রামে। পরিস্থিতি এতটাই করুণ ছিল যে পরিবারের লোকদের জন্য নিজেকেই কবর খুঁড়তে হতো। সাহায্যের জন্য কাউকেই পাওয়া যেত না।

সূত্র: এনসায়েন্ট অরিজিন্স

  • 14
    Shares

আপনার মতামত লিখুন :

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ