সব
facebook apsnews24.com
জামালপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন - APSNews24.Com

জামালপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জামালপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১২ সালের ১১ জুলাই সকালে নিজ বাড়ি সরিষাবাড়ী উপজেলার করগ্রাম পশ্চিমপাড়া এলাকার ওয়াদুদ মন্ডলের ছেলে হারুনের সঙ্গে তার স্ত্রী মহমুদা বেগমের হাওলাতি টাকা পরিশোধ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী হারুন ও তার দুই বোন রিজু বেগম, রাজিয়া বেগম এবং বাবা ওয়াদুদ মন্ডল মাহমুদা বেগমকে মারধর করেন।

স্বামী গলা চেপে ধরে ও অন্য আসামিরা বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে মাহামুদকে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন। আসামি হারুন পলাতক রয়েছেন। এছাড়াও অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামির দুই বোন ও বাবাকে বেকসুর খালাস দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও অ্যাডভোকেট মোজাম্মেল হক।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

দীপন হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

দীপন হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ