সব
facebook apsnews24.com
তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনকে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন - APSNews24.Com

তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনকে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন

তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনকে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন

আসাদুজ্জামান আসাদঃ
সুনামগঞ্জের তাহিরপুরে গাছের সাথে বেঁধে সাংবাদিক কামাল হোসেন রাফিকে নির্যাতনের প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ছাতক উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

জাতীয় কাব্যকথা সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি’র সভাপতিত্বে ও সাংবাদিক আজিজুর রহমান মাষ্টারের সঞ্চালনায় অনুষ্টিত মানবন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন, দি ডেইলি নিউজ মেইল পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার শামীম আহমদ তালুকদার, জাতীয় দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি শাহ আক্তারুজ্জামান, মোহনা টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি মাহমুদ আহমদ, দৈনিক আমাদের সময় পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাকির আমীন, দৈনিক ভোরের ডাক ছাতক উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক সরজমিনের ছাতক উপজেলা প্রতিনিধি ফজল উদ্দীন, দৈনিক গণমুক্তি ছাতক উপজেলা প্রতিনিধি অলিউর রহমান, দৈনিক প্রভাত বেলার ছাতক উপজেলা প্রতিনিধি জুনেদ আহমদ রুনু, দৈনিক প্রতিদের চিত্র পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি হাসান আহমদ, দৈনিক আমাদের ফোরামের বার্তা সম্পাদক খালেদ আহমদ, গনমুক্তির ফটোগ্রাফার ফয়ছল আহমদ, দৈনিক সিলেটের খবরের ছাতক উপজেলা প্রতিনিধি তানভীর আহমদ জাকির, দৈনিক প্রভাত বেলার দক্ষিণ ছাতক প্রতিনিধি হেলাল আহমদ, দৈনিক লাল সবুজের সিলেট সদর প্রতিনিধি আক্তার হোসেন, সংবাদকর্মী এ আর সায়েম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেন রাফিকে বর্বর নির্যাতনের ঘটনায় দুষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। ভবিষৎতে কোন সংবাদকর্মী যেনো এমন নির্যাতনের শিকার না হয় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ