সব
facebook apsnews24.com
আইসিসি’র বিচারিক এখতিয়ারে ফিলিস্তিনি ভূখণ্ড, নেতানিয়াহুর ক্ষোভ - APSNews24.Com

আইসিসি’র বিচারিক এখতিয়ারে ফিলিস্তিনি ভূখণ্ড, নেতানিয়াহুর ক্ষোভ

আইসিসি’র বিচারিক এখতিয়ারে ফিলিস্তিনি ভূখণ্ড, নেতানিয়াহুর ক্ষোভ

ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত যুদ্ধাপরাধ ও নৃশংসতার বিচার করার এখতিয়ার রয়েছে বলে শুক্রবার এক রায়ে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-আইসিসি।

এ রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক এই আদালতের ফৌজদারি তদন্ত চালানোর পথ উন্মুক্ত হয়েছে। খবর: বিবিসি।

এর আগে আদালতের প্রসিকিউটর ফাতৌ বেনসৌদা তদন্তের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সেখানে (ফিলিস্তিনি ভূখণ্ডে) যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে তা ‘বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি’ রয়েছে।

এদিকে আন্তর্জাতিক আদালতের এ ঘোষণার কড়া সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিতায়েহকে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা ওয়াফা বলেছে, ‘(আইসিসি’র) এই সিদ্ধান্ত ন্যায়বিচার ও মানবতা, সত্যের মূল্যবোধ, স্বচ্ছতা ও স্বাধীনতা এবং শহীদদের রক্ত ও তাদের পরিবারের জন্য এক বিজয়।’

ইসরায়েল আইসিসি’র সদস্য নয়। দেশটি এই বিচারিক এখতিয়ার প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক বিচারিক সংস্থাটিকে ‘রাজনৈতিক সংগঠন’ আখ্যা দিয়ে এর বিচার থেকে নিজেদের ‘সব নাগরিক ও সেনাকে রক্ষা করার’ অঙ্গীকার করেছে।

নেতানিয়াহু বলেছেন, ‘আদালতের এই সিদ্ধান্তে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের তার নাগরিকদের রক্ষা করার অধিকারকে বাধাগ্রস্ত করবে।’

উল্লেখ্য, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদার বাহিনীর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ দীর্ঘদিনের। তবে এই অপরাধ বিচারে আইসিসির ভূমিকা প্রত্যাখ্যান করে আসছে ইহুদিবাদী দেশটি।

  • 24
    Shares

আপনার মতামত লিখুন :

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

প্রিন্স ফিলিপ: বাংলাদেশিকেও যিনি কটূক্তি করেছিলেন

প্রিন্স ফিলিপ: বাংলাদেশিকেও যিনি কটূক্তি করেছিলেন

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

প্রিন্স ফিলিপ হাসপাতালে

প্রিন্স ফিলিপ হাসপাতালে

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ