সব
facebook apsnews24.com
খুলনাসহ ৬টি বিভাগীয় শহরে বিএনপির মহাসমাবেশের ঘোষণা - APSNews24.Com

খুলনাসহ ৬টি বিভাগীয় শহরে বিএনপির মহাসমাবেশের ঘোষণা

খুলনাসহ ৬টি বিভাগীয় শহরে বিএনপির মহাসমাবেশের ঘোষণা

শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা প্রতিনিধিঃ

বাংলাদেশ রাজনীতির অন্যতম প্রধান বিরোধীদল জাতীয়তাবাদীদল বিএনপি দীর্ঘদিন পর রাজনীতির মাঠ উত্তাল করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। হঠাৎ করেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের ৬ মহানগরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে ৬ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন, উক্ত সংবাদ সম্মেলনে বরিশালের সাবেক মেয়র ও বরিশাল সিটি করপোরেশনে গত নির্বাচনে বিএনপির প্রার্থী মুজিবর রহমান সরোয়ার এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, ৬ সিটি এলাকার জনগণকে ভোট কারচুপির বিষয়ে জানাতে আমরা ৬ সিটিতে সমাবেশ করব। প্রথম সমাবেশ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। এরপর ধারাবাহিকভাবে বরিশালে হবে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, ১ মার্চ রাজশাহী ও সবশেষ ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মার্চ ঢাকা দক্ষিণে সমাবেশ হবে। সংবাদ সম্মেলনে ৫ প্রার্থী তাদের সিটি নির্বাচনে কীভাবে ভোট কারচুপি হয়েছে সে বিষয়ে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহীর মেয়র প্রার্থী সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন। তবে এ সময় খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্জুকে দেখা যায়নি, আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ