সব
facebook apsnews24.com
শরণখোলায় ফিসিংট্রলারসহ আটক এক টন জাটকা ইলিশ। - APSNews24.Com

শরণখোলায় ফিসিংট্রলারসহ আটক এক টন জাটকা ইলিশ।

শরণখোলায় ফিসিংট্রলারসহ আটক এক টন জাটকা ইলিশ।

নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় আহরণ নিষিদ্ধ একটন জাটকা ইলিশ বোঝাইসহ এফবি গাজী-২ নামের একটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয় জব্দ ট্রলারটি। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রলারের মাঝিকে (চালক) জরিমানা ও জাটকাগুলো এতিমখায় বিতরণ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনো) সরদার মোস্তফা শাহিন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী কন্টিনজেন্টের কোস্টগার্ড সদস্যরা গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে বলেশ্বর নদের মোহনা থেকে ১৫ জন জেলেসহ জাটকা বোঝাই ট্রলারটি জব্দ করেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের কচিখালী কন্টিনজেন্ট কমান্ডার এম হাবিবুর রহমান জানান, তারা ওই রাতে বলেশ্বর নদে নিয়মিত টহলকালে ফিশিং ট্রলারটি দেখে থামাতে বলেন। তখন না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ায় তারা স্পিডবোটে ধাওয়া করে জব্দ করেন ট্রলারটি। বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী মো. ওয়ারেছ গাজীর মালিকানাধীন ওই ট্রলারে থাকা জেলেদের বাড়ি বরগুনা সদরের পোটকাখালী এলাকায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন বলেন, মৎস্য আইনে ট্রলার মাঝি ফোরকান মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া জাটকা গুলো উপজেলার সকল এতিমখানায় বিতরণ করা হয়।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ