সব
facebook apsnews24.com
রাশিয়া-ভারত থেকে তিন কোটি ডোজ টিকা নিচ্ছে ব্রাজিল - APSNews24.Com

রাশিয়া-ভারত থেকে তিন কোটি ডোজ টিকা নিচ্ছে ব্রাজিল

রাশিয়া-ভারত থেকে তিন কোটি ডোজ টিকা নিচ্ছে ব্রাজিল

রাশিয়া ও ভারত থেকে তিন কোটি ডোজ করোনাভাইরাস ভ্যাকসিন ক্রয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে— বুধবার এমনটা জানিয়েছে ব্রাজিল সরকার।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, জরুরি ব্যবহারে অনুমোদন পাওয়ায় বিভিন্ন ওষুধ নিয়ন্ত্রক সংস্থার টিকা পাওয়া সহজ করার পর এমন ঘোষণা এসেছে।

এখন পর্যন্ত কেবলমাত্র অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড এবং চীনের করোনাভ্যাক ব্রাজিলে ব্যবহারের অনুমতি রয়েছে।

দেশটির স্বাস্থ্য পর্যবেক্ষণ সংস্থা জানায়, ব্রাজিলে চূড়ান্ত ধাপের ট্রায়াল চালানোর আদেশ দেওয়ার ক্ষেত্রে কোন বিলম্ব করবে না। তারা টিকাদান কর্মসূচির জরুরি অনুমোদনের পথ সুগম করছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা টিকা পাওয়ার ব্যাপারে একটি চুক্তি চূড়ান্ত করতে শুক্রবার রাশিয়া ও ভারতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে। এ চুক্তি অনুযায়ী, এ মাসে ১ কোটি ৮০ লাখ ডোজ এবং মার্চে আরও ১ কোটি ২০ লাখ ডোজ টিকা সরবরাহ করা হবে।

এ সপ্তাহে ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত ফলাফলে দেখা গেছে স্পুটনিক ভি টিকা নিরাপদ এবং ৯১.৬ শতাংশ কার্যকর। এ টিকার এমন ফলাফলের পর ব্রাজিল এ পদক্ষেপ গ্রহণ করে।

ব্রাজিল ১৭ জানুয়ারি ভ্যাকসিন কর্মসূচি শুরু করে। তারা হাসপাতাল কর্মী ও বয়স্কদের টিকা দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করে।

২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে গত সপ্তাহে গড়ে প্রতিদিন ১ হাজার ৬২ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ৫০ হাজার লোক আক্রান্ত হয়েছে।

ব্রাজিল হচ্ছে যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে এ পর্যন্ত ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

প্রিন্স ফিলিপ: বাংলাদেশিকেও যিনি কটূক্তি করেছিলেন

প্রিন্স ফিলিপ: বাংলাদেশিকেও যিনি কটূক্তি করেছিলেন

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

প্রিন্স ফিলিপ হাসপাতালে

প্রিন্স ফিলিপ হাসপাতালে

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ