সব
facebook apsnews24.com
কোভ্যাক্স থেকে সোয়া কোটির বেশি টিকা পাচ্ছে বাংলাদেশ - APSNews24.Com

কোভ্যাক্স থেকে সোয়া কোটির বেশি টিকা পাচ্ছে বাংলাদেশ

কোভ্যাক্স থেকে সোয়া কোটির বেশি টিকা পাচ্ছে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের প্ল্যাটফর্ম কোভ্যাক্স। এ কর্মসূচি থেকে বাংলাদেশ ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার করোনা টিকা পাবে।

বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে এ প্ল্যাটফর্ম গঠিত হয়। বুধবার বিভিন্ন দেশে টিকা বণ্টনের তালিকা প্রকাশ করে কোভ্যাক্স। তাতে দেখা যায়, জুনের শেষ নাগাদ বাংলাদেশ উল্লেখিত ডোজের টিকা পাবে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রাথমিকভাবে ফাইজার/বায়োএনটেক ও অ্যাস্ট্রাজেনেকা/অক্সফোর্ড থেকে যে সংখ্যক টিকা কোভ্যাক্স কর্মসূচিতে দেওয়া হতে পারে বলে ধারণা করা হয়েছিল সেই তথ্য এখানে যুক্ত করা হয়েছে।

প্রক্রিয়াধীন চূড়ান্ত সিদ্ধান্ত ও বর্তমানে সরবরাহের ধারণার ওপর ভিত্তি করে কোভ্যাক্স ২০২১ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এর অংশীদারদের জন্য একটি সম্ভাব্য সরবরাহ তালিকা তৈরি করেছে।

এ দিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কেনার যে চুক্তি হয়েছে, সে অনুযায়ী প্রথম চালানে ৫০ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে আরও ২০ লাখ ডোজ টিকা দিয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

৪৫০০০ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই

৪৫০০০ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ