সব
facebook apsnews24.com
শ্যামনগরে যুব ফোরাম নেতাদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন উদ্বোধনে মাননীয় সাংসদ - APSNews24.Com

শ্যামনগরে যুব ফোরাম নেতাদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন উদ্বোধনে মাননীয় সাংসদ

শ্যামনগরে যুব ফোরাম নেতাদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন উদ্বোধনে মাননীয় সাংসদ

৩১ জানুয়ারি ২০২১ বিকাল ৩ টায় নকিপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট বিল্ডিং এর ভবনে যুব ফোরামের উপদেষ্টা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ২ দিন ব্যাপী যুব নেতাদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন উদ্বোধন করা হয়। বেসরকারী উন্নয়ন সংগঠস লিডার্স এর বাস্তবায়নাধীন সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউ.কে.এইড এর সহায়তায় শ্যামনগর সদর ইউনিয়ন এর সকল ওয়ার্ড যুব ফোরাম এর সভাপতি, সম্পাদক ও কোষাধ্যাক্ষদের নিয়ে এ নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এস. এম জগলুল হায়দার, মাননীয় জাতীয় সংসদ সাতক্ষীরা-০৪ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃ আব্দুল মান্নান প্রধান শিক্ষক নকিপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মোঃ মোশারফ হোসেন, প্রভাষক মুন্সিগঞ্জ কলেজ। রামকৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য ৩ নং সদর ইউনিয়ন, মোঃ মমিনুর রহমান, সভাপতি শ্যামনগর উপজেলা যুব ফোরাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন‘‘ সামাজিক সংকট নিরষনে যুবদের ভূমিকা খুবই গুরুত্ব পূর্ন। বর্তমান সরকার যুবদের মান উন্নয়নে অনেক কর্মসূচী গ্রহন করেছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাছিনার নেতৃত্বে যুব সমাজ আজ এগিয়ে যাচ্ছে। আপনার এই নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন গ্রহন করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবেন।” যুব নেতাদের স্বেচ্ছাসেবক এর মানষিকতা ও সামাজিক নৈতিক কাজে সম্পৃক্তকরনের জন্য যুব নেতাদের নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রশিক্ষন প্রদান করেন কাজী মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামনগর থানা। জাহিদ সুমন, সাধারন সম্পাদক, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব। সাংবাদিক ও শিক্ষক রনজিৎ কুমার বর্মন, লিডার্স প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, কর্মসূচী কর্মকর্তা সুলতা সাহা।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ