সব
facebook apsnews24.com
জনসন অ্যান্ড জনসনের ‘এক ডোজ টিকাই কার্যকর’ - APSNews24.Com

জনসন অ্যান্ড জনসনের ‘এক ডোজ টিকাই কার্যকর’

জনসন অ্যান্ড জনসনের ‘এক ডোজ টিকাই কার্যকর’

যুক্তরাষ্ট্রের ফার্মা জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনার টিকা একবার নিলেই কাজ হবে বলে দাবি করেছে কোম্পানিটি। শুক্রবার তারা জানিয়েছে, এক ডোজ টিকায় ৭২ শতাংশ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।

করোনার যেকটি টিকা নিয়ে পৃথিবীজুড়ে আলোচনা চলছে তার মধ্যে অন্যতম ফাইজার এবং অক্সফোর্ডের টিকা। দুটি টিকাই দুই ডোজ করে নিতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসন যে ট্রায়াল দিয়েছে, সেখানে একটি মাত্র ডোজেই পর্যাপ্ত কার্যকারিতা দেখা গেছে বলে জানিয়েছে কোম্পানিটি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় যেখানে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে, সেখানে ৫৬ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।

কোনো জনগোষ্ঠী থেকে মহামারী দূর করতে কার্যকারিতার এই পরিমাণকে ‘যথেষ্ট’ বলে থাকেন বিজ্ঞানীরা।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, অক্সফোর্ডের টিকার মতো জনসনের টিকাও ফ্রিজ তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে।

এই টিকার প্রতি ডোজ ব্রিটেনে ১০ ডলারে বিক্রি হবে।

এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কথা এখনো প্রকাশ করা হয়নি।

ফাইজার, অক্সফোর্ড ও মডার্নার টিকার ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলা হচ্ছে। প্রতি ১০ জনের মধ্যে একজনের টিকার স্থানে ব্যথা, ফোলা বা লাল হওয়া, মাংসপেশি বা অস্থিসন্ধিতে ব্যথা, জ্বর, শীতল অনুভূতি, মাথাব্যথা ও ক্লান্তি দেখা দিচ্ছে। তবে বিজ্ঞানীরা বারবার বলছেন, এগুলো গুরুতর কিছু নয়। টিকা নেয়ার পর বিভিন্ন দেশে যারা মারা গেছেন, তারা অন্য সমস্যায় মারা গেছেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

আপিলে হারলেন ‘পুতিন-বিরোধী’ নাভালনি

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

ভ্যাকসিনের সাফল্যে বিধিনিষেধ তুলছে ইসরায়েল

প্রিন্স ফিলিপ: বাংলাদেশিকেও যিনি কটূক্তি করেছিলেন

প্রিন্স ফিলিপ: বাংলাদেশিকেও যিনি কটূক্তি করেছিলেন

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

প্রিন্স ফিলিপ হাসপাতালে

প্রিন্স ফিলিপ হাসপাতালে

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ