সব
facebook apsnews24.com
পাপুলের দুর্নীতির দায় বিএনপিকেই বহন করতে হবে: হানিফ - APSNews24.Com

পাপুলের দুর্নীতির দায় বিএনপিকেই বহন করতে হবে: হানিফ

পাপুলের দুর্নীতির দায় বিএনপিকেই বহন করতে হবে: হানিফ

কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুরের সংসদ সদস্য মো. শহীদ ইসলাম ওরফে কাজী পাপুলের দুর্নীতি বিএনপি ক্ষমতায় থাকার সময়ে হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

তিনি বলেন, পাপুল সরকার দলীয় নয়, স্বতন্ত্র সংসদ সদস্য। আর পাপুলের বিরুদ্ধে অর্থ আয়সহ যেসব দুর্নীতির অভিযোগ উঠছে সেসব দুর্নীতি বিএনপির সময় হয়েছে। যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে, তবে এর দায় বিএনপিকেই বহন করতে হবে। আর পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, এটা আর্ন্তজাতিক আদালতে প্রমাণিত। এটা বিএনপির কাল্পনিক অভিযোগ। এটা নিয়ে কথা বলার মাধ্যমেই প্রমাণ হয় এই কাল্পনিক অভিযোগের পেছনে বিএনপিরই মদদ ছিল’।

মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘পরিকল্পিতভাবে বিএনপি নির্বাচনে অংশই নেয় নির্বাচন কমিশন ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য। আর ভোটের সময় দেখা যায় তাদের কোনো এজেন্ট থাকে না, ভোটার থাকে না। আর প্রশাসন তো ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরপেক্ষ একটা ভূমিকায় সক্রিয় থাকবে, এটাই স্বাভাবিক। ভোটের নামে বিএনপির সন্ত্রাসীরা যদি নাশকতা করে তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই। এতে তারা আওয়ামীলীগের লোকজনকেও ছাড় দেয় না’।

শনিবার দুপুর আড়াইটায় কুষ্টিয়ায় পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব বলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

৪৫০০০ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই

৪৫০০০ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ