সব
facebook apsnews24.com
তৃতীয় ধাপে ভাসানচরের পথে আরো ১৭৭৮ রোহিঙ্গা - APSNews24.Com

তৃতীয় ধাপে ভাসানচরের পথে আরো ১৭৭৮ রোহিঙ্গা

তৃতীয় ধাপে ভাসানচরের পথে আরো ১৭৭৮ রোহিঙ্গা

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে তৃতীয় ধাপে ভাসানচরে যেতে আগ্রহীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের দু’দিন ধরে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজে ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়েছেন ১ হাজার ৭৭৮ রোহিঙ্গা। এর আগে বৃহস্পতিবার প্রায় ১৮০০ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হয়ে গেছেন।

কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে ভাসানচরে এটি হচ্ছে তৃতীয় দফা ও বৃহৎ সংখ্যায় রোহিঙ্গা স্থানান্তর। এছাড়া ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রোহিঙ্গাদের আরো একটি দলকে চতুর্থ দফায় ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কক্সবাজার শরণার্থী,ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত জানান, ‘কক্সবাজারের আর্থ-সামাজিক কাঠামো এবং পরিবেশের ওপর চাপ কমাতে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার।’

প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর প্রথম ধাপে প্রায় ৪’শ পরিবারের ১হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ৪৩০ পরিবারের ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে নেওয়া হয় ভাসানচরে। তৃতীয় ধাপে এই দফায় দু’দিনে প্রায় ৬’শ পরিবারের তিন হাজারেরও বেশি রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হচ্ছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ