সব
facebook apsnews24.com
৭ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া ফেরি চলাচল স্বাভাবিক - APSNews24.Com

৭ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া ফেরি চলাচল স্বাভাবিক

৭ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া ফেরি চলাচল স্বাভাবিক

কুয়াশা কেটে যাওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে নৌ চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোররাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল করেনি নৌরুটে। কুয়াশা কমতে শুরু করলে সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়। কর্মচাঞ্চল্য ফিরে আসে নৌরুটে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, শুক্রবার ভোররাতের দিকে প্রচুর কুয়াশা পড়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশা কেটে গেলে নৌ চলাচল স্বাভাবিক হয়।

লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, সকাল নয়টা থেকে লঞ্চ চলাচল শুরু করেছে। এর আগে লঞ্চগুলোতে যাত্রী উঠিয়ে ঘাটেই অপেক্ষা করা হচ্ছিল কুয়াশা কমার জন্য।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক জামিল হোসেন জানান, সকাল সাড়ে নয়টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ