সব
facebook apsnews24.com
রায়পুরায় প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নতুন ওসি’র মতবিনিময় - APSNews24.Com

রায়পুরায় প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নতুন ওসি’র মতবিনিময়

রায়পুরায় প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নতুন ওসি’র মতবিনিময়

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা পিপিএম।
সোমবার (২৫জানুয়ারী) বিকেলে রায়পুরা থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের বলেন, প্রত্যেকটি ঘটনা ঘটার আগেই আপনারা আমাকে অবগত করবেন। কারন আপনারা অনেক ঘটনা আগে থেকেই জানেন। তাতে করে আমি পদক্ষেপ নিতে পারবো। মাদকের ভয়াল গ্রাস থেকে রায়পুরাকে মুক্ত করার শতভাগ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। চরাঞ্চলকে শান্ত রাখতে আপনাদের সাহায্য দরকার। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই রায়পুরাকে নিরাপদে রাখতে পারবো আশাকরি।

এসময় অফিসার ইনচার্জ, ওসি(তদন্ত) মো. লুৎফর রহমান, সেকেন্ড অফিসার দেব দুলাল, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, নির্বাহী উপদেষ্টা জয়নুল আবেদীন, মো. ফারুক মিয়া, টিএইচ আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল হক রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ অজয় সাহা, দপ্তর সম্পাদক মো. ফরিদ মিয়া, কার্যকরী সদস্য ফজলুল হক চৌধুরী খোকা, রেজাউল করিম শাহীন, সাবেক সভাপতি বশির আহমেদ মোল্লা সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

বেদে সম্প্রদায়ের সাথে জাগ্রত তারুণ্যের ব্যতিক্রমী ভালবাসা দিবস উৎযাপন।

বেদে সম্প্রদায়ের সাথে জাগ্রত তারুণ্যের ব্যতিক্রমী ভালবাসা দিবস উৎযাপন।

কলারোয়ায় আশা এনজিও’র চিকিৎসা ভাতা প্রদান

কলারোয়ায় আশা এনজিও’র চিকিৎসা ভাতা প্রদান

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য : জেবেল

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য : জেবেল

পটুয়াখালী পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি সবুর, সা. সম্পাদক শাহেদ

পটুয়াখালী পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি সবুর, সা. সম্পাদক শাহেদ

সুন্দরগঞ্জ রামজীবনে জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন

সুন্দরগঞ্জ রামজীবনে জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন

সুন্দরগঞ্জে আ”লীগের বর্ধিত সভা অনুষ্টিত

সুন্দরগঞ্জে আ”লীগের বর্ধিত সভা অনুষ্টিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ