সব
facebook apsnews24.com
পটুয়াখালীর ২২ ইউপির নির্বাচন হচ্ছে না - APSNews24.Com

পটুয়াখালীর ২২ ইউপির নির্বাচন হচ্ছে না

পটুয়াখালীর ২২ ইউপির নির্বাচন হচ্ছে না

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর আটটি উপজেলার ৭৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ২২টির নির্বাচন হচ্ছে না। সীমানা-সংক্রান্ত জটিলতা, মামলা, ভোটার তালিকা পুনর্বিন্যাস না করায় ও মেয়াদোত্তীর্ণ না হওয়ায় এই ২২ ইউপির নির্বাচন আটকে গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলার আটটি উপজেলার ৭৩টি ইউপির মধ্যে ৫১টির নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। নানা জটিলতার কারণে ২২টি ইউপির নির্বাচন আটকে গেছে। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলার ১২টি ইউপির মধ্যে ছয়টিতে নির্বাচন হচ্ছে না। পটুয়াখালী পৌরসভা বর্ধিত করায় জৈনকাঠি, কালিকাপুর ও ইটবাড়িয়া ইউপির কিছু অংশ পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গেজেট প্রকাশ না হওয়ায় এবং ভোটার তালিকা পুনর্বিন্যাস না করায় এই তিন ইউপির নির্বাচন আটকে গেছে। এ ছাড়া অপর তিন ইউপি লাউকাঠি, মৌকরণ ও কমলাপুরে মামলার কারণে নির্বাচন হচ্ছে না।

এদিকে বাউফল উপজেলার মদনপুরা, নাজিরপুর, দাসপাড়া ও বাউফল সদর ইউপিতে নির্বাচন হচ্ছে না। কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আটটি ইউপির নির্বাচন হচ্ছে না। দশমিনা উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে রণগোপালদী ইউপির নির্বাচন হচ্ছে না। রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে সীমানা-সংক্রান্ত মামলার কারণে এই ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।
তবে গলাচিপার ১২টি ও মির্জাগঞ্জের ছয়টি ইউপির সবগুলোতেই নির্বাচন হচ্ছে।

  • 25
    Shares

আপনার মতামত লিখুন :

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ