সব
facebook apsnews24.com
বরিশালে মায়ের হত্যাকারীকে শাস্তির দাবীতে মানববন্ধনে ২ নাবালক ছেলে - APSNews24.Com

বরিশালে মায়ের হত্যাকারীকে শাস্তির দাবীতে মানববন্ধনে ২ নাবালক ছেলে

বরিশালে মায়ের হত্যাকারীকে শাস্তির দাবীতে মানববন্ধনে ২ নাবালক ছেলে

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়কের মা মঞ্জিলের বড় ভাইর স্ত্রী বিলকিস বেগমেকে (৭) বছরের নাবালক শিশু সন্তান ইমন শরীফের চোখের সামনে আপন ছোট চাচা আলম শরীফ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করায় আসামীকে দেশের প্রচালিত আইনের সর্বোচ্চ আইনের মাধ্যমে শাস্তি দেয়ার দাবী করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের নাবালক সন্তান ইমন শরীফ (১৪) ও ছোট ভাই শান্ত শরীফসহ (১২) আপনজন ও স্থানীয় এলাকাবাসী।

আজ সোমবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় নিহত বিলকিস বেগমের সেদিনের প্রত্যক্ষদর্শী ছেলে ইমন শরীফ কান্না কন্ঠে তার মায়ের হত্যাকারীকে ন্যায় বিচারের মাধ্যমে দেশের প্রচালিত আইনের মাধ্যমে শাস্তির দাবী করেন।

বর্তমানে হত্যাকারী আলম শরীফের পক্ষ অবলম্বনকারীরা মামলার বাদী বিলকিস বেগমের পিতা মফিজ উদ্দিন হাওলাদার (৭০)কে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন সহ নাতীদেরকে হত্যার হুমকি প্রদান করা হচ্ছে বলে মানববন্ধন কর্মসূচিতে ইমন শরীফ ও ছোট ভাই শান্ত শরীফ অভিযোগ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মামলার বাদী মফিজ উদ্দিন হাওলাদার, ইমনের নানী শাহিনুর বেগম,মামা মোঃ সিব্বির আহমেদ,মোঃ বসির আহমেদ, মোঃ নাসির উদ্দিন সহ স্থানীয় এলাকাবাশী।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ই ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বিলকিস বেগমের ছোট দেবর আলম শরীফ বিলকিস বেগমের ব্যাংকের চেক চুরি করে সেখানে ১লক্ষ টাকা বসিয়ে স্বাক্ষর করতে বলে।

চেকের পাতায় স্বাক্ষর না করায় এক প্রর্যায়ে কথা কাটাকাটির মধ্যে বিলকিস বেগমকে ইমন (৭) এর সামনে ধারালো অস্ত্র দিয়ে হাত,কান কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ছেলে ইমনের চিৎকারে এলাকাবাশীরা এগিয়ে এসে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে ৫১দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনায় বিলকিসের পিতা মফিজ উদ্দিন হাওলাদার বাদী হয়ে (বিএমপি) এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সুলতান আহমেদ হত্যাকারী আলম শরীফের বিরুদ্ধে আদালতে অভিযোগ চার্জসিট দাখিল করে।

হত্যার পরপরই আলম শরীফ বরিশাল থেকে দীর্ঘ ৭ বসর পালিয়ে নিজের জাতীয় পরিচয়-পত্র পরিবর্তন করে দেশ-বিদেশে আত্বগোপন ও পালিয়ে জীবন-যাপন করে চলতে থাকে।

অবশেষে গত সোমবার (১৮ জানুয়ারী) ভোররাতে বরিশাল নৌ-বন্দর ঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি এমভি ফারহান লঞ্চ থেকে এয়ারপোর্ট থানার এএস আই আব্দুর রাজ্জাক, এএসআই কামাল হোসেন ও এএসআই মাহমুদ অভিযান চালিয়ে বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে আলম শরীফকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে আদালতে হাজির করা হলে আদালত আলম শরীফকে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

রায়পুরায় আই এফ আই সি (IFIC) ব্যাংকের উপশাখার উদ্বোধন

রায়পুরায় আই এফ আই সি (IFIC) ব্যাংকের উপশাখার উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ