সব
facebook apsnews24.com
মেক্সিকোর প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত - APSNews24.Com

মেক্সিকোর প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

মেক্সিকোর প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে টুইটারে জানিয়েছেন ৬৭ বছর বয়সী এই প্রেসিডেন্ট।

তিনি লিখেন, তার উপসর্গ মৃদু এবং ভাইরাস ধরা পড়ার পরও তিনি ‘আশাবাদী’।

বিবিসি জানিয়েছে, মেক্সিকোজুড়ে করোনাভাইরাস সংক্রমণের উল্লম্ফনের মধ্যেই দেশটির প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ায় খবর আসলো।

করোনার বৈশ্বিক সংক্রমণে দেশটি ১৩তম হলেও মৃত্যুতে চতুর্থ অবস্থানে রয়েছে। সাড়ে ১৭ লাখের বেশি সংক্রমণের মধ্যে প্রায় দেড় লাখের মতো মৃত্যু দেখেছে দেশটি।

প্রেসিডেন্ট জানিয়েছেন, বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন তিনি। এখান থেকেই রাশিয়ার তৈরি একটি করোনাভাইরাস টিকা পাওয়া নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

রাশিয়ার তৈরি টিকা মেক্সিকো এখনো ব্যবহারের অনুমোদন দেয়নি। এদিকে ফাইজার-বায়োএনটেকের সরবরাহে দেরির মধ্যেই কর্মকর্তারা দেশের ১২ কোটি ৮০ লাখ মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনতে চাইছেন।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

প্রিন্স ফিলিপ হাসপাতালে

প্রিন্স ফিলিপ হাসপাতালে

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

অবশেষে ইসরায়েলে ফোন করলেন বাইডেন

অবশেষে ইসরায়েলে ফোন করলেন বাইডেন

টিকার নামে স্যালাইনের পানি বিক্রি করে কোটি টাকা আয়

টিকার নামে স্যালাইনের পানি বিক্রি করে কোটি টাকা আয়

টিকা কেলেঙ্কারি: পেরুতে স্বাস্থ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ

টিকা কেলেঙ্কারি: পেরুতে স্বাস্থ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ