সব
facebook apsnews24.com
দেশে পৌঁছাল চুক্তির ৫০ লাখ ডোজ টিকা - APSNews24.Com

দেশে পৌঁছাল চুক্তির ৫০ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছাল চুক্তির ৫০ লাখ ডোজ টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারের কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ‘কভিশিল্ড’র ৫০ লাখ ডোজ ঢাকায় পৌঁছেছে।

সোমবার বেলা ১১টার দিকে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সেরাম ইনস্টিটিউটের ত্রিপক্ষীয় চুক্তির তিন কোটি টিকার প্রথম চালান ৫০ লাখ টিকা দেশে আসলো।

টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।

টিকাগুলো বেক্সিমকোর টঙ্গী ওয়্যারহাউসে নিয়ে রাখা হবে। সরকার বলার পর ৬৪ জেলার সিভিল সার্জনের পরে সেগুলো পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের উপহার হিসেবে দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ৪ হাজার করোনার টিকা ‘কভিশিল্ড’ বাংলাদেশে আসে।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি টিকা কিনতে গত নভেম্বরে বাংলাদেশ সরকারের সঙ্গে দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে এই টিকা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেবে বেক্সিমকো। প্রতি টিকার দাম পড়ছে ৫ ডলার।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ