সব
facebook apsnews24.com
বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা - APSNews24.Com

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা

বায়ুদূষণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা। শনিবার দিনভর প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি। চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিল ভিয়েতনামের হেনয় শহর।

বিশ্বের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বায়ুর মান ছিল ২৩৫, যাকে বায়ুমান সূচকে অস্বাস্থ্যকর বলা হয়।

এয়ার ভিজ্যুয়ালের বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্র দিয়ে বায়ুর মান মাপা হয়। মূলত বাতাসে অতি সূক্ষ্ণ বস্তুকণা পিএম-২.৫–এর পরিমাণ পরিমাপ করে বায়ুর মান নির্ধারণ করা হয়। এয়ার ভিজ্যুয়ালের হিসাবে, বায়ুর মান ০ থেকে ৫০ থাকলে ওই স্থানের বায়ু ভালো। আর মান ২০০ থেকে ৩০০–এর মধ্যে থাকা মানে খুবই অস্বাস্থ্যকর। বায়ুর মান ৩০০–এর বেশি থাকা মানে ওই স্থানের বায়ু ‘বিপজ্জনক’। এয়ার কোয়ালিটি ইনডেক্সের হিসাবে, ঢাকার বায়ুর মান শুক্রবার রাত নয়টার দিকে ৩৩২ উঠেছিল।

গবেষকেরা বলছেন, ঢাকার বায়ুর মান ডিসেম্বর মাসজুড়েই খারাপ অবস্থায় ছিল। আর জানুয়ারিতে এটি আরও খারাপ হয়েছে।

  • 15
    Shares

আপনার মতামত লিখুন :

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ