সব
facebook apsnews24.com
জ্যাক মার মিনিটের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার! - APSNews24.Com

জ্যাক মার মিনিটের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার!

জ্যাক মার মিনিটের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার!

গত বুধবার প্রায় তিন মাস পর দেখা দেন চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার। ওই দিন চীনের প্রত্যন্ত অঞ্চলে ১০০ শিক্ষকের সামনে প্রায় ১ মিনিটের একটি ভিডিও বক্তব্য দেন মা।

ওই ভিডিও প্রকাশের পর শেয়ারবাজারে আলিবাবার বাজারমূল্য এক দিনে বেড়ে যায় ৫ হাজার ৮০০ কোটি ডলার। এক দিনে কোম্পানিটির শেয়ারের দর বাড়ে সাড়ে ৮ শতাংশ। লেনদেন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ৭৪ হাজার কোটি মার্কিন ডলার। ফরচুন ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বিশ্লেষকেরা বলছেন, এই পরিস্থিতি চীনা সরকারের কপালে ভাঁজ পড়াতে বাধ্য। জ্যাক মাকে কারাদণ্ড বা তার ব্যবসায়ের ওপর নিয়ন্ত্রণ আনার বিষয়টি সরকারকে ভাবাবে।

প্রায় তিন মাস নিখোঁজ থাকার পর আলিবাবার প্রতিষ্ঠাতা বুধবারের ওই ভিডিও বার্তায় শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘তিনি শিখছেন ও ভাবছেন।’ সরকারের বিরুদ্ধে একটা শব্দ বলেননি তিনি।

গত অক্টোবরে চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পরপরই আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে চীনা কর্তৃপক্ষ। আলিবাবার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের তদন্ত শুরু করে চীনা কর্তৃপক্ষ। এরপর থেকেই নিখোঁজ হন জ্যাক মা।

  • 25
    Shares

আপনার মতামত লিখুন :

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

অস্ট্রেলিয়ায় নিউজ পেজ ব্লক করল ফেইসবুক

প্রিন্স ফিলিপ হাসপাতালে

প্রিন্স ফিলিপ হাসপাতালে

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

অবশেষে ইসরায়েলে ফোন করলেন বাইডেন

অবশেষে ইসরায়েলে ফোন করলেন বাইডেন

টিকার নামে স্যালাইনের পানি বিক্রি করে কোটি টাকা আয়

টিকার নামে স্যালাইনের পানি বিক্রি করে কোটি টাকা আয়

টিকা কেলেঙ্কারি: পেরুতে স্বাস্থ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ

টিকা কেলেঙ্কারি: পেরুতে স্বাস্থ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ