সব
facebook apsnews24.com
করোনা ভ্যাকসিন হস্তান্তর করলো ভারত - APSNews24.Com

করোনা ভ্যাকসিন হস্তান্তর করলো ভারত

করোনা ভ্যাকসিন হস্তান্তর করলো ভারত

বাংলাদেশ সরকারের কাছে করোনাভাইরাসের ভ্যাকসিন হস্তান্তর করেছে ভারত। বৃহস্পতিবার ভারত থেকে আসা ভ্যাকসিনের প্রথম চালানে ২০ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দেড়টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে ভ্যাকসিন হস্তান্তর করেন।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে ভ্যাকসিনের চালানটি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায়। চালানে ভারতের উপহার দেয়া ২০ লাখ ডোজ ১৬৭টি বক্সে করে বাংলাদেশে পাঠায় ভারত।

ভ্যাকসিন গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ‘কেভিশিল্ড’৷ পরে সকাল ৮টায় বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ভ্যাকসিন বহনকারী উড়োজাহাজ।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৩৫৬ জন। মোট মারা গেছেন ২০ লাখ ৮৩ হাজার ২০৩ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার বিকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট সাত হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

সরকারি চাকরিজীবীরা অবসরের ৬ মাস পর্যন্ত জিপিএফ সুবিধা পাবেন

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ