সব
facebook apsnews24.com
বরিশালে দেড় লক্ষ টাকার জাল নোটসহ নারী আটক - APSNews24.Com

বরিশালে দেড় লক্ষ টাকার জাল নোটসহ নারী আটক

বরিশালে দেড় লক্ষ টাকার জাল নোটসহ নারী আটক

তালহা জাহিদঃ বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত টাকার জাল নোটসহ এক নারীকে আটক করা হয়েছে। আটক নারী মোঃ নান্নু মিয়ার স্ত্রী শারমিন জাহান মনি(৩০)।

মঙ্গলবার রাতে নগরীর ২৯ নং ওয়ার্ড হযরত শাহ জালাল সড়কের একতা লেনের জনৈক আইয়ুব আলী খানের ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আজ বুধবার (২০ জানুয়ারী) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বিষয়টি জানিয়েছেন।

এ সময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ড হযরত শাহ জালাল সড়কের একতা লেনের জনৈক আইয়ুব আলী খানের ভাড়াটিয়া টিনসেড বাসায় কতিপয় ব্যাক্তি জাল টাকা সহ অবস্থান করছে। এ সময় ডিসি খাইরুল আলমের নির্দেশে এসআই আলমগীর হোসেন ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শারমিন জাহান মনিকে আটক করে এবং তার রুমের বিছানার তোষকের নিচ থেকে ৫ শ টাকার ৩শ ১১টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শারমিন জাহান মনির স্বামী নান্নু মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে অপর ব্যাক্তিরা পালিয়ে যায়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, আটক জাল টাকা গুলো কোথা থেকে কিভাবে এলো, এর গন্তব্য কোথায় এবং বাকী দুই জনকে ধরতে পুলিশের অভিযান চলমান থাকবে। আটক নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

রায়পুরায় আই এফ আই সি (IFIC) ব্যাংকের উপশাখার উদ্বোধন

রায়পুরায় আই এফ আই সি (IFIC) ব্যাংকের উপশাখার উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ