সব
facebook apsnews24.com
শেরপুরে আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণ মামলা - APSNews24.Com

শেরপুরে আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

শেরপুরে আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

শেরপুরের সীমান্তবর্তী নলিতাবাড়ী উপজেলায় বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে জেলা আইনজীবী সমিতির এক সদস্যের মামলা হয়েছে।

আজ বুধবার স্বামী পরিত্যক্তা নারী (২০) নিজেই নলিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত আইনজীবীর নাম আসাদুজ্জামান (৩৫)। তিনি উপজেলার দক্ষিণ সন্নাসীভিটা গ্রামের বাসিন্দা ও শেরপুর জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত।

জানা গেছে, শেরপুর আদালতের তরুণ আইনজীবী আসদুজ্জামানকে দিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন ভুক্তভেগী নারী। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

পরে ওই আইনজীবী তার ওই নারী মোয়াক্কেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের কথা বলে ভুয়া কাবিননামা সাজিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

সম্প্রতি ওই নারী স্ত্রী হিসেবে স্বীকৃতি দাবি করলে অভিযুক্ত আইনজীবী বিয়ের বিষয়টি অস্বীকার করেন। পরে ওই নারী বাদী হয়ে আসাদুজ্জানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

তবে ধর্ষণের ঘটনা অস্বীকার করে অভিযুক্ত আইনজীবী জানান, আর্থিক লেনদেনের মাধ্যমে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে মামলার নিষ্পত্তির পর চুক্তি অনুযায়ী আমার ফি পরিশোধ না করার জন্য এমন ষড়যন্ত্র করা হচ্ছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে।

  • 12
    Shares

আপনার মতামত লিখুন :

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

দীপন হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

দীপন হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ