সব
facebook apsnews24.com
কলকাতার নায়িকা নুসরাতের বাবার করোনা, মা-বোন হোম কোয়ারেন্টাইনে - APSNews24.Com

কলকাতার নায়িকা নুসরাতের বাবার করোনা, মা-বোন হোম কোয়ারেন্টাইনে

কলকাতার নায়িকা নুসরাতের বাবার করোনা, মা-বোন হোম কোয়ারেন্টাইনে

এপিএস বিনোদন ডেস্ক

নুসরাত জাহানের সঙ্গে তার বাবা মহম্মদ শাহ জাহান

বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহানের বাবা মহম্মদ শাহ জাহান। যেহেতু তিনি ডায়াবেটিসের রোগী, তাই কোনো রকম ঝুঁকি না নিয়েই গত রবিবার রাতে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান নায়িকা। দেয়া হয় ইনসুলিনও।

সে সময় জ্বরের সঙ্গে সর্দিও ছিল নুসরাতের বাবার। তাই কোনো রকম ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরাও। মঙ্গলবার মহম্মদ শাহ জাহানের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় বারের জন্য আবার পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার সেই রিপোর্টও পজিটিভ এসেছে।

এর পরই ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী নায়িকার মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, নুসরাতের বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি আগের থেকে ভালো আছেন। নায়িকার বাবার রিপোর্টে সংক্রমণ পাওয়ার পরই তা পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে।

এর আগে অবশ্য সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত দাবি করেছিলেন, তার বাবার বিদেশ যাত্রার কোনো ইতিহাস নেই, শ্বাসকষ্টও ছিল না। কিন্তু জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভর্তির পরই গুঞ্জন রটে যায়, নুসরাতের বাবা করোনায় আক্রান্ত। পরীক্ষা করানোর পর সেই গুঞ্জনই সত্যি হয়ে গেল। সূত্রঃ ঢাকা টাইমস

এপিএসস/১৭এপ্রিল/টিএইচ

  • 37
    Shares

আপনার মতামত লিখুন :

জননেতা লোকমানের রাজনৈতিক জীবন

জননেতা লোকমানের রাজনৈতিক জীবন

২৮ বছরে বাউবি: দুরশিক্ষণের রোল মডেল

২৮ বছরে বাউবি: দুরশিক্ষণের রোল মডেল

দিনমজুর রইচউদ্দীন বয়োবৃদ্ধ, কর্মহীন হয়ে মানবেতর অবস্থায়

দিনমজুর রইচউদ্দীন বয়োবৃদ্ধ, কর্মহীন হয়ে মানবেতর অবস্থায়

আলোর মশাল হাতে ডাক্তার ফেরদৌস ইসলাম।

আলোর মশাল হাতে ডাক্তার ফেরদৌস ইসলাম।

প্রতিবছর কুমারী মেয়ে বিয়ে করেন রাজা!

প্রতিবছর কুমারী মেয়ে বিয়ে করেন রাজা!

আজ বিশ্ব হার্ট দিবস।

আজ বিশ্ব হার্ট দিবস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ