সব
facebook apsnews24.com
মহিপুর এস আর ও এস বি লি: সমবায় সমিতির ৩৪.৩১ একর জমি বেদখল - APSNews24.Com

মহিপুর এস আর ও এস বি লি: সমবায় সমিতির ৩৪.৩১ একর জমি বেদখল

মহিপুর এস আর ও এস বি লি: সমবায় সমিতির ৩৪.৩১ একর জমি বেদখল

মহিবুল্লাহ পাটোয়ারী :

পটুয়াখালীর মহিপুর এস আর ও এস বি লি: সমবায় সমিতির ৬ ইউনিটের ৯ টি গ্রামে মোট ৩১৮ একর ৩৯ শতাংশ সম্পত্তির ৩৪.৩১ একর সম্পত্তি বেদখল হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বেদখল হওয়া ৩৪.৩১ একর সম্পত্তির মধ্যে নিজামপুর – পুরানমহিপুর মৌজায় ৭ একর ৮৩ শতাংশ, শিববাড়িয়া মৌজায় ৩ একর ৮১ শতাংশ, ইউসুফপুর মৌজায় ১৪ একর ৭৮ শতাংশ বেদখল করে দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে আছে কতিপয় অসাধু দখলদাররা ।

সমিতি সূত্রে জানা গেছে অত্র সমিতির বার্ষিক সাধারণ সভায় শেয়ার সদস্যদের সম্মতিক্রমে ও জেলা এবং উপজেলা সমবায় অফিসারের নির্দেশ ক্রমে বেদখলকৃত জমি পুনরুদ্ধারে নামে সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

এ ব্যাপারে অত্র সমিতির সভাপতি ওমর ফারুক আকন বলেন সর্বসম্মতিক্রমে আমরা আমাদের সমিতির জমি পুনরুদ্ধারের জন্য যখনি নামি তখনই এলাকার একটি প্রভাবশালী ও দখলদাররা বিভিন্ন ভাবে আমাদের লোকজনদের ভয়ভীতি ও বাধা প্রদান করে। তবে আমারা এইবার পুরান মহিপুর ও নিজামপুর থেকে আমাদের জমি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেছি আমাদের এই কাজ সব জমি বুঝে না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন পুরান মহিপুর নিজামপুর গ্রামের বে- দখল জমি উদ্ধার এবং নিজামপুরের আয় বৃদ্ধির লক্ষে মহিপুর সমবায় শুটকী পল্লী প্রকল্প বাস্তবায়ন করার কাজ প্রায় শেষ পর্যায়ে।

অত্র সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইব্রাহিম খান এই জমি পুনরুদ্ধার প্রক্রিয়ায় প্রশাসন এবং সমিতির সেয়ার সদস্য, সুধীজন সাংবাদিক, আইন শৃঙ্খলাবাহিনী সকলের সযোগিতা কামনা করেন ।

  • 7
    Shares

আপনার মতামত লিখুন :

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়ার সাফল্যে গাঁথা নারী ইউএনও মৌসুমি জেরিন কান্তা

কলারোয়ার সাফল্যে গাঁথা নারী ইউএনও মৌসুমি জেরিন কান্তা

রাজশাহীতে নারীদের দেহের লোভে ফাঁসছেন নামিদামি ব্যক্তিরা

রাজশাহীতে নারীদের দেহের লোভে ফাঁসছেন নামিদামি ব্যক্তিরা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ