সব
facebook apsnews24.com
মাইকেল জ্যাকসন রূপে হাজির হিরো আলম - APSNews24.Com

মাইকেল জ্যাকসন রূপে হাজির হিরো আলম

মাইকেল জ্যাকসন রূপে হাজির হিরো আলম

কিছুদিন আগে ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান গেয়ে আলোচনার জন্ম দেন হিরো আলম। এবার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছেন মাইকেল জ্যাকসন অবতারে হাজির হয়ে।মিউজিক ভিডিও প্রকাশের আগে নিজের ইউটিউব চ্যানেলে শুটিং দৃশ্য প্রকাশ করেছেন। এই মিউজিকি ভিডিওর অন্তরালের গানটিও হিরো আলম নিজেই গেয়েছেন সঙ্গে গেয়েছেন রুমি।

হিরো আলম বললেন, নতুন নতুন পরিকল্পনা করেই কাজ করি। নতুন পরিকল্পনার অংশই এটি। আমার মনে হয় কালা মাইকেল জ্যাকসন গানটির ভিডিও মানুষের ভালো লাগবে। আমি তো সব মানুষের জন্য গান বা ভিডিও করি না। প্রত্যেকের একটি ভক্তশ্রেণী রয়েছে। আমারও একটি ভক্তশ্রেণী রয়েছে যারা আমার গান দেখে শোনে, শোনে। আমি তাদের জন্যই কাজ করি। আমি মনে করি আমার কাজ সবার দেখার দরকার নেই, সবার শোনার দরকার নেই। যারা আমার শ্রেণীভক্ত তারাই শুনবে, দেখবে। আমি তাদের জন্যই কাজ করি।

শখের বসে গান গাওয়া উল্লেখ করে হিরো আলম বলেন, নিজের শখের বসে গান করেছি। এখন স্টেজ প্রোগ্রামে গান করব। দেশের বিভিন্ন জায়গায় যেসব কনসার্টে যাই। সেসব জায়গায় আমি মানুষের জন্য গান করবো।

সম্প্রতি তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন গান গেয়ে। নেটিজেনরা কখনো তির্যক মন্তব্যে বিদ্ধ করেছেন তাকে, কখনো বা একহাত নিয়েছেন। আবার মামলাও খেয়েছেন, তাতে তার কোনো কিছু যায় আসে না। তিনি ‘নিজের মতো চলো’ নীতিতে অটল। প্রথম গান গেয়ে সমালোচনার বন্যাকে উপেক্ষা করে একে একে ১০টি গান গেয়ে ফেলেছেন। এবার মিউজিক ভিডিওসহ সামনে আসছেন।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

রায়পুরায় আই এফ আই সি (IFIC) ব্যাংকের উপশাখার উদ্বোধন

রায়পুরায় আই এফ আই সি (IFIC) ব্যাংকের উপশাখার উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ