সব
facebook apsnews24.com
আইন নিয়ে পড়াশুনা না করেও তারা 'ব্যারিস্টার' - APSNews24.Com

আইন নিয়ে পড়াশুনা না করেও তারা ‘ব্যারিস্টার’

আইন নিয়ে পড়াশুনা না করেও তারা ‘ব্যারিস্টার’

নেই এলএলবি সনদ বা বার কাউন্সিলের অনুমোদন। এমনকি আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো পড়া-লেখাই করেননি। তারপরেও তারা সাধারণ মানুষের কাছে ব্যারিস্টার হিসাবেই পরিচিত। আদালতে দালালের মাধ্যমে ক্লায়েন্ট বাগিয়ে এনে মামলায় জামিন করিয়ে দেয়ার নাম করে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। কথিত ব্যারিস্টার কামরুল ইসলাম হৃদয় এবং জসীম উদ্দিনকে আটকের পর বের হয়ে আসছে চাঞ্চল্যকর এসব তথ্য।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয় কথিত ব্যারিস্টার কামরুল ইসলাম হৃদয় এবং জসীম উদ্দিনকে। অথচ ধরা পড়ার কিছুক্ষণ আগেও দাপটের সাথে কামরুল ইসলাম হৃদয় ব্যারিস্টার পরিচয়ে মামলা থেকে জামিন করানোর পাশাপাশি বিবাহ বিচ্ছেদ করিয়ে দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার টাকা। আর জসীম উদ্দিন তো উচ্চ আদালত থেকে জামিন করিয়ে দেয়ার বিজ্ঞাপন হিসাবে বিজনেস কার্ডও তৈরি করেছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন জানান, সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দুজনকে আটক করে আইনজীবী সমিতি। অনুসন্ধানে দেখা যায়, তারা কেউই আইন পেশার সাথে সম্পৃক্ত নন। এমনকি চট্টগ্রামের পাশাপাশি ঢাকাতেও প্রতারণার অভিযোগ রয়েছে এ দুজনের বিরুদ্ধে।

আটককৃত দুজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, আইন পেশায় কোনো অভিজ্ঞতা না থাকলেও তারা নিজেদের ব্যারিস্টার এবং আইনজীবী হিসাবে পরিচয় দিতেন।

প্রতারক আটকের ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালী থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

দীপন হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

দীপন হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ