সব
facebook apsnews24.com
মাছ চাষ বাড়িয়েছে ধানের ফলনও - APSNews24.Com

মাছ চাষ বাড়িয়েছে ধানের ফলনও

মাছ চাষ বাড়িয়েছে ধানের ফলনও

📝তালহা জাহিদঃ বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চলের অনান্য ইউনিয়নের মতো হারতা ইউনিয়নের বাকি দশটি গ্রামের মতো জামবাড়িও বছরের ছয় মাস পানিতে ডুবে থাকে। বিস্তীর্ণ জলাভূমির মধ্যে দ্বীপের মতো জেগে থাকে শুধু বাড়িঘর। পাঁচ-সাত বছর আগেও এই নিচু জমিতে বছরে শুধু একটি ফসল হতো, সেটি বোরো মৌসুমের ধান। আর কিছু রবিশস্য। আশ্বিন-কার্তিক মাস এলেই ঘরে ঘরে অভাব তৈরি হতো। শাপলা-শালুক খেয়ে দিন কাটাত দরিদ্র মানুষ।

এখন দিন বদলে গেছে। সুদিন এনেছে মাছচাষ। গ্রামের পর গ্রামজুড়ে নিচু জমিতে গড়ে উঠেছে মাছের ঘের। বর্ষায় সেই ঘেরে মাছ বড় হয়। নভেম্বর-ডিসেম্বরে সেই মাছ ধরা হয়। শীতে হয় ধানের আবাদ। বড় বড় ঘেরে মাছ দ্রুত বড় হয়। ধানের ফলন হয় অন্য জমির চেয়ে প্রায় দ্বিগুণ। মাছ ও ধান ওই এলাকাকে এখন সমৃদ্ধ জনপদে পরিণত করেছে। অজপাড়াগাঁয়ের মানুষ পেয়েছে সুদিনের স্বাদ।

মাছের অর্থনীতি হারতা, জল্লা ও সাতলা ইউনিয়নে নানা পরিবর্তন এনেছে। ওই অঞ্চলে দুটি বড় মাছের পাইকারি বাজার তৈরি হয়েছে। মাছ বিক্রি বাবদ কোটি কোটি টাকা প্রতিবছর গ্রামের মানুষের হাতে যাচ্ছে। সেই টাকায় উজিরপুরের সরকারি-বেসরকারি ব্যাংকের আমানত বাড়ছে। পণ্যের ভোগ, শিক্ষা, চিকিৎসায় অর্থ ব্যয়ের সক্ষমতা তৈরি হয়েছে। নতুন নতুন দোকান খুলছে। মাছ চাষ, ধরা ও পরিবহনকে কেন্দ্র করে নানা পেশায় তৈরি হয়েছে সম্ভাবনা মূলক কর্মসংস্থান।

  • 45
    Shares

আপনার মতামত লিখুন :

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়ার সাফল্যে গাঁথা নারী ইউএনও মৌসুমি জেরিন কান্তা

কলারোয়ার সাফল্যে গাঁথা নারী ইউএনও মৌসুমি জেরিন কান্তা

রাজশাহীতে নারীদের দেহের লোভে ফাঁসছেন নামিদামি ব্যক্তিরা

রাজশাহীতে নারীদের দেহের লোভে ফাঁসছেন নামিদামি ব্যক্তিরা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ