সব
facebook apsnews24.com
তারেক রহমানের সাথে বরিশাল বিএনপির ভার্চুয়ালে আলোচনা সভা - APSNews24.Com

তারেক রহমানের সাথে বরিশাল বিএনপির ভার্চুয়ালে আলোচনা সভা

তারেক রহমানের সাথে বরিশাল বিএনপির ভার্চুয়ালে আলোচনা সভা

বরিশাল প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি, বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত পৃথক ভাবে তিনটি স্থানে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে বিএনপি কেন্দ্রীয় ভাইচ চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা সভায় অংশ গ্রহণ করে।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় অংশ্র গ্রহণ করেন ভাইচ চেয়ারম্যান তারেক রহমান।

এসময় বরিশাল নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, আব্বাস উদ্দিন বাবলু, রফিকুল ইসলাম, ফিরোজ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, যুগ্ম সম্পাদক আনয়ারুল হক তারিন, মহানগর শ্রমিক দল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা জিএম ফারুকসহ মহিলাদল, যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগনের নেতৃবৃন্দ।

অপরদিকে নগরীর কালিবাড়ি রোডস্থ বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিনের বাস ভবনের দলীয় কার্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহন করেন সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মুলাদী উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার খান, নুরুল আলম রাজুু, এ্যাড. নজরুল ইসলাম সাইফুল আলম সুজনসহ উত্তর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি নগরীর আমানতগঞ্জ জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদূর হক চাঁনের বাসভবনে দলীয় নেতাকর্মীরা ভাইচ চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে আলোচনা সভা মতবিনিময় করেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়ার সাফল্যে গাঁথা নারী ইউএনও মৌসুমি জেরিন কান্তা

কলারোয়ার সাফল্যে গাঁথা নারী ইউএনও মৌসুমি জেরিন কান্তা

রাজশাহীতে নারীদের দেহের লোভে ফাঁসছেন নামিদামি ব্যক্তিরা

রাজশাহীতে নারীদের দেহের লোভে ফাঁসছেন নামিদামি ব্যক্তিরা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ